পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ভিক্টোরিয়ায় ভোটার নিবন্ধন ও এনআইডি তথ্য বিনিময় সভা

Md Abu Bakar Siddique
অক্টোবর ২৬, ২০২৫ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ২৬ অক্টোবর (রবিবার) টারনাইটের 6 Congo Drive-এ অনুষ্ঠিত হয়েছে ‘ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (NID) সংক্রান্ত তথ্য বিনিময় সভা’। প্রবাসীদের নাগরিক অধিকার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ সভায় ছিল উৎসাহী অংশগ্রহণ।

সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধনের গুরুত্ব তুলে ধরেন। তারা জানান, বিদেশে বসবাসরত নাগরিকরাও এখন ভোটার তালিকাভুক্ত হয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন— যা প্রবাসী সমাজের জন্য এক ঐতিহাসিক সুযোগ।

তথ্য বিনিময় পর্বে আলোচিত হয় ভোটার নিবন্ধনের যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের আবেদন ও সংশোধন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, অনলাইন আবেদন পদ্ধতি এবং নির্বাচন কমিশনের নির্দেশনা ও নির্ধারিত সময়সীমা সংক্রান্ত বিষয়গুলো।

উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলাদেশ হাইকমিশনের কোনো আনুষ্ঠানিক সহায়তা ছাড়াই এই সভা সম্পূর্ণভাবে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উদ্যোগ ও অংশগ্রহণে আয়োজিত হয়। এতে কমিউনিটির পারস্পরিক সহযোগিতা ও গণতান্ত্রিক চেতনাকে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আয়োজকদের মতে, এই ধরনের স্বতঃস্ফূর্ত উদ্যোগ প্রবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, নাগরিক দায়বদ্ধতা ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করবে।
কমিউনিটির সদস্যরা বলেন, প্রবাসে থেকেও দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হওয়ায় তারা গর্বিত ও অনুপ্রাণিত বোধ করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।