বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মারা গেছেন দেশের খ্যাতনামা পরিচালক

বিনোদন ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২৪ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা সি. বি. জামান। হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর রাজধানীর একটি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর খবরটি গণমাধ্যমেকে নিশ্চিত করেছেন নির্মাতার ছেলে সি এফ জামান।

সি. বি. জামান ১৯৭৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত চলচ্চিত্র পরিচালনা করেছেন। তার পরিচালিত চলচ্চিত্র পুরস্কার ১৯৮৩ সালে পাঁচ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল।

এছাড়া, তিনি উজান ভাটি ও কুসুম কলি’র মত চলচ্চিত্র পরিচালনা করেছেন। চলচ্চিত্র দুইটি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণের জন্য নির্বাচিত হয়েছে। তার পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র কুসুম কলি ১৯৯০ সালে মুক্তি পেয়েছিল।

চলচ্চিত্র পরিচালনা ছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র অরুণ বরুণ কিরণ মালা। এছাড়া, তিনি দুটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন।

সি. বি. জামান আসামের গৌরীপুরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ইমাদুর রহমান চৌধুরী ও মায়ের নাম শরীফা খাতুন। তিনি মুরারিচাঁদ কলেজে পড়াশোনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।