মাস্টারকার্ড সম্প্রতি ‘মাস্টারকার্ড স্পেন্ড অ্যান্ড উইন উইথ মিনিসো’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। মাস্টারকার্ড ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডহোল্ডারদের জন্য গত ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত পরিচালিত এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা দেশের যেকোনো মিনিসো আউটলেটে কেনাকাটা করে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ পান।
গ্র্যান্ড পুরস্কার বিজয়ী হিসেবে ব্র্যাক ব্যাংক পিএলসি’র মাস্টারকার্ড কার্ডহোল্ডার মো. মিজানুর রহমান এয়ারফেয়ার ও হোটেলসহ শ্রীলঙ্কায় ৪ দিন ৩ রাতের একটি কাপল ট্রিপ জিতেছেন। এছাড়া আরও নয়জন বিজয়ী মিনিসো শপিং ভাউচার অর্জন করেন।
ক্যাম্পেইন চলাকালীন মোট যোগ্য খরচের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়। রাজধানীর বনানীতে অবস্থিত মিনিসো ফ্ল্যাগশিপ আউটলেটে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, মিনিসোর কান্ট্রি ম্যানেজার জেসন লিউ, মাস্টারকার্ডের ডিরেক্টর সোহেল আলিম, মার্চেন্ট অ্যান্ড কমার্স লিড জুবায়ের হোসেন, মিনিসোর ডেপুটি জেনারেল ম্যানেজার (হিউম্যান রিসোর্সেস) রাইয়ান ইউসুফ, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ইন্টারনাল অডিট অ্যান্ড কন্ট্রোল) মো. মাহতাব হোসেনসহ মিনিসো, পার্টনার ব্যাংক ও মাস্টারকার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

