পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

অনন্ত-রাধিকার সংগীতে বিবারকে জড়িয়ে ধরা কে এই তরুণী?

Main Admin
জুলাই ৮, ২০২৪ ১২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সংগীত অনুষ্ঠান মাতিয়েছেন হলিউড পপ তারকা জাস্টিন বিবার। শুক্রবার (৫ জুলাই) আম্বানিদের মুম্বাইয়ের বাড়িতে অনুষ্ঠিত হয় সংগীতের অনুষ্ঠান। অনুষ্ঠানের কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

এগুলোর মধ্যে একটিতে দেখা যাচ্ছে, স্টেজে গাইছেন জাস্টিন বিবার।

গাইতে গাইতেই আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নেচেছেন, হেসেছেন, হাত মিলিয়েছেন। এমন মুহূর্তে অতিথির সারিতে হাত মেলাতে মেলাতে প্রিয় গায়কের হাত এগিয়ে আসে এক তরুণীর দিকে। গান শুনতে শুনতে যেন এক অন্য দুনিয়ায় হারিয়ে গেছেন তরুণী। চোখের সামনে প্রিয় তারকাকে দেখে যেন আর নিজেকে সামলাতেই পারছিলেন না। বিবারকে তাই উষ্ণ আলিঙ্গন করেন তিনি। জানা গেছে, ওই তরুণীর নাম আলাভিয়া জাফরি। বলিউডের তারকা কিড সে। অভিনেতা জাভেদ জাফরির মেয়ে। হঠাৎই ঘটনাচক্রে বিবারের হাত এগিয়ে আসে আলিভিয়ার কাছে। প্রিয় গায়কের হাত ধরে মঞ্চে ওঠেন তিনি। নিজের চোখকে বিশ্বাস না হওয়ায় গায়ককে ছুঁয়ে দেখেন আলাভিয়া। সে মুহূর্তের ভিডিওই এখন নেট দুনিয়ায় ভাইরাল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।