বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

মেয়ে সুহানার সঙ্গে জুটি বাধলেন শাহরুখ

Main Admin
মার্চ ১২, ২০২৪ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল শাহরুখ খানের
বিপরীতে দেখা যাবে সুহানা খানকে। এবার  সেটাই হলো এবং তার এক ঝলক সামনেও
এল। শাহরুখের সঙ্গে দেখা গেছে সুহানাকে। আর পরিচালকের আসনে আরিয়ান খান। না
কোনও সিনেমা নয়, বিজ্ঞাপনের শুটিংয়ে এক
হয়েছেন তারা। ছেলে আরিয়ানের পরিচালনায়
অভিনয় করেছেন বাবা আর মেয়ে। আর
বিজ্ঞাপনটি আরিয়ান খানের পোশাক ব্র্যান্ড
ডি’ইয়াভোলের (উ’ণধাড়ষ)-এর প্রচারের জন্যই
তৈরি করা। বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায়
শেয়ার করেছেন শাহরুখ খান। শুরুতে তার
আঙ্গলে তিনটি আংটি পরেছিলেন যার উপর  ডি’ইয়াভোলের তিনটি অক্ষর লেখা। যদিও
সেগুলি ক্যামেরায় স্পষ্ট দশ্যমান নয়। কোনও একটা কিছুর উপর  ঘুষি মারতে দেখা যায়  শাহরুখকে, তার হাত রক্তে লাল হয়ে যায়।
একটা সময় তার হাত লাল দেখা যায়। গালেও
রক্তের ছিটে। এরপর তিনি সেই হাত দিয়ে
একটা পরিত্যক্ত ট্রেনের বগির জানালার কাচে
‘এক্স’ চিহ্ন দিয়ে চিহ্নিত করেন। পরের দৃশ্যেই
কোনও এক মেয়েকে হেটে ঢুকতে দেখা যায়, যদিও প্রথমে তার মুখ দেখা যায়নি। মেঝে থেকে একটি যাদুকরী লাঠি তুলে নেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।