https://waltonbd.com/refrigerator-freezer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ দুর্ঘটনায় গ্রেগ বিফলসহ নিহত

Main Admin
ডিসেম্বর ১৯, ২০২৫ ১০:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায় একটি ছোট সেসনা ৫৫০ বিজনেস জেট বিধ্বস্ত হওয়ার ঘটনায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাবেক নাসকার ড্রাইভার গ্রেগ বিফলও রয়েছেন বলে জানিয়েছে নাসকার কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) উড়োজাহাজটি উত্তর ক্যারোলিনার স্টেটসভিল রিজিওনাল বিমানবন্দরে বিধ্বস্ত হয়। খবর রয়টার্সের।

নর্থ ক্যারোলিনার হাইওয়ে প্যাট্রোল জানিয়েছে, নিহতদের মধ্যে বিফল ও তার পরিবারের সদস্যরা ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে এখনো আনুষ্ঠানিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। উড়োজাহাজটি বিফলের সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত ছিল।

মেডিকেল এক্সামিনারের দপ্তর থেকে আনুষ্ঠানিক শনাক্তকরণ সম্পন্ন হওয়ার পর নিহত সাত যাত্রীর তালিকা প্রকাশ করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ফ্লাইটঅ্যাওয়ার নামের একটি উড়োজাহাজ ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি ফ্লোরিডার উদ্দেশে যাত্রা করলেও স্থানীয় সময় সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে প্রতিকূল আবহাওয়ার কারণে উত্তর ক্যারোলিনার ওই বিমানবন্দরে ফিরে আসার চেষ্টা করে।

স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে রানওয়ের ওপর বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষের মধ্যে বড় ধরনের আগুন দেখা যায়। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) তদন্তের জন্য একটি বিশেষ দল ঘটনাস্থলে পাঠাচ্ছে এবং শুক্রবার তদন্ত নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করবে।

ফিল্ড লেভেল মিডিয়ার তথ্য অনুযায়ী, ৫৫ বছর বয়সী বিফল ২০ বছরের ক্যারিয়ারে কাপ সিরিজে ১৯টি রেস জিতেছিলেন। নাসকার সার্কিটে তার শেষ রেস ছিল ২০২২ সালের টালাডেগায় অনুষ্ঠিত জেইকো ৫০০। ২০২৩ সালে তাকে নাসকারের ‘৭৫ জন সর্বকালের সেরা চালক’-এর একজন হিসেবে নির্বাচিত করা হয়। দুর্ঘটনার পর বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে। রানওয়ে থেকে ধ্বংসাবশেষ সরিয়ে না নেয়া পর্যন্ত বিমানবন্দর পুনরায় চালু করা যাবে না বলে সিটি কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।