পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে বিস্ফোরণ, নিহত ২

Md Abu Bakar Siddique
ডিসেম্বর ২৪, ২০২৫ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ব্রিস্টলে অবস্থিত সিলভার লেক নার্সিং হোমে মঙ্গলবার দুপুরে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের কারণে ভবনের কিছু অংশ ধসে পড়ে, যার ফলে কমপক্ষে দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রের খবর, গ্যাসের গন্ধ পাওয়ার পর জরুরি সেবার কর্মীরা দুপুর ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। তবে কর্মকর্তারা নিশ্চিত নন ভবনের ভিতরে আরও কতজন লোক ছিলেন। উদ্ধারকারীরা জানালা, সিঁড়ি ও লিফট ব্যবহার করে বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যান। ধসে পড়া বেসমেন্ট থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।

অগ্নিনির্বাপক প্রধান কেভিন ডিপোলিটো জানান, উদ্ধার কাজ এখনও চলছে। একই সঙ্গে গভর্নর জশ শাপিরো জানিয়েছেন, আহতদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি এবং বিস্ফোরণের কারণ তদন্তাধীন রয়েছে।

ঘটনাস্থলের কিছু ছবি ও ভিডিওতে দেখা গেছে, ধ্বংসপ্রাপ্ত ভবনের অংশে আগুন জ্বলছে। বর্তমানে জরুরি কর্মীরা ভবনের ভিতরে আটকা পড়া লোকজনকে উদ্ধারের জন্য তৎপর রয়েছেন।

সূত্র: রয়ার্টাস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।