বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

যুদ্ধবিরতির পর ভারতের ৩২টি বিমানবন্দর পুনরায় চালু

Main Admin
মে ১২, ২০২৫ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

গত কয়েকদিন ধরে চলা তীব্র সংঘর্ষ শেষে প্রতিবেশী পাকিস্তানের সাথে যুদ্ধবিরতির ঘোষণার পর ভারত তাদের ৩২টি বিমানবন্দর পুনরায় খুলে দিয়েছে।

সোমবার ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত-শাসিত কাশ্মীরের শ্রীনগর থেকে পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের ভূজ পর্যন্ত ৩২টি বিমানবন্দর বেসামরিক ফ্লাইট চলাচলের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হয়েছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিন ধরে তীব্র যুদ্ধ শুরু হওয়ার পর গত সপ্তাহে বিমানবন্দর গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল।

ভারতের শীর্ষস্থানীয় বিমান সংস্থা ইন্ডিগো জানিয়েছে, তারা ‘পূর্বে বন্ধ থাকা রুটগুলোতে ধীরে ধীরে কার্যক্রম শুরু করবে’।

গত শনিবার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। কিন্তু উভয় পক্ষই তাৎক্ষণিকভাবে একে অপরের বিরুদ্ধে তা ভঙ্গের অভিযোগ এনেছে। তবে ভারত ও পাকিস্তান উভয়ই জানিয়েছে যে সোমবার সীমান্ত এলাকা শান্ত ছিল।

সূত্র : রয়টার্স।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।