পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

যুদ্ধবিরতি লঙ্ঘনে নেতানিয়াহুকে ট্রাম্পের কঠোর বার্তা

Md Abu Bakar Siddique
ডিসেম্বর ১৬, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনের গাজায় হামাসের সামরিক শাখার উপ-প্রধান রায়েদ সাদসহ চারজনকে হত্যা ও যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন।

গতকাল ওভাল অফিসে এক প্রশ্নের জাবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, হামাস নেতাকে হত্যার মাধ্যমে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে কি না সে বিষয়ে তার প্রশাসন খতিয়ে দেখছে।

মার্কিন প্রশাসন জানিয়েছে, হোয়াইট হাউস থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘কঠোর ব্যক্তিগত বার্তা’ পাঠানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, গত শনিবার গাজা সিটিতে রায়েদ সাদ ও আরও তিনজনকে হত্যার ঘটনাকে ট্রাম্প প্রশাসন যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে।

সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলার আগে ইসরায়েল সরকার ওয়াশিংটনকে কোনো তথ্য জানায়নি, কিংবা পরামর্শও নেয়নি।

গাজায় হামাসের শীর্ষ নেতা খালিল আল-হাইয়া নিশ্চিত করেন, ইসরায়েলি হামলায় রায়েদ সাদ নিহত হয়েছেন। জায়নবাদীরা রায়েদ সাদকে হত্যার জন্য এর আগেও একাধিকবার চেষ্টা চালিয়েছিল। শেষ পর্যন্ত শনিবার এক বিমান হামলায় তার মৃত্যু হয়। অথচ, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি চলমান রয়েছে।

ফিলিস্তিন কর্তৃপক্ষ বলছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলের হামলায় অন্তত ৩৯১ ফিলিস্তিনি নিহত এবং ১ হাজার ৬৩ জন আহত হয়েছেন।

সূত্র: ডেইলি সাবাহ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।