বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রাউজানে  ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দদের মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদন রাউজান, চট্টগ্রাম 
ডিসেম্বর ৩১, ২০২৪ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

রাউজান ইটভাটা মালিক সমিতি সাধারণ সম্পাদক ফোরকান কোম্পানী ও ফোরকান উদ্দিন চৌধুরী খালেদ সহ বিএনপির রাজনীতির সাথে জড়িত কয়েকজনকে মিথ্যা মামলায় ফাঁসানো অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ২৯ ডিসেম্বর  রোববার সকালে রাউজান জলিল নগর ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ফোরকান কোম্পানির পক্ষে রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তৌহিদুল আলম চৌধুরী। লিখিত বক্তব্যে তিনি বলেন, রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের ওয়াহেরখীল এলাকার এস এম শফির ছেলে এস এম শহিদ উল্লাহ রনি একজন চাঁদাবাজ ভূমিদুস্য ও খুনি হাসিনার দোসর। বিগত ছাত্র-জনতার আন্দোলনে  পরিচালিত হওয়ার মুহূর্তে কথিত ইটভাটার মালিক সেজে তিনি ইটভাটার মালিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে জড়িয়ে মিথ্যা মামলা সাজিয়েছে। গত ২৩ ডিসেম্বর রাউজান থানায় চাঁদাবাজির অভিযোগ দায়ের করেছে। সেই মামলায় ইটভাটার মালিক ও রাজনৈতিক ব্যক্তিদের আসামী করা হয়েছে যা অত্যান্ত দু:খ জনক। এই সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয় । এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, রাউজান সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, রাউজান ইটভাটা মালিক সমিতির সভাপতি সৈয়দ হোসেন কোম্পানি,  সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান কোম্পানি,  সাবেক ইউপি প‍্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হাসেম, বিএনপি নেতা রুমান শাহ্ আলম মেম্বার, আব্দুল মন্নান মনি মোহাম্মদ সেলিম কোম্পানি, রফিকুল ইসলাম বাচা কোম্পানি, আব্দুল খালেক কোম্পানি  মনজু খান, মোহাম্মদ জসিম মেম্বার, সাইফুদ্দিন রিবন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ সাহাবুদ্দিন, মোহাম্মদ এখতিয়ার মেম্বার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।