বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রোনালদোর পরবর্তী গন্তব্য কোথায়?

Main Admin
মে ২৭, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সৌদি ক্লাব আল-নাসরের সঙ্গে রেকর্ড পরিমাণ ২০০ মিলিয়ন ডলার বার্ষিক চুক্তির মেয়াদ শেষের পথে। এর মধ্যেই আন্তর্জাতিক বিরতির পর নতুন ক্লাবে পাড়ি জমানোর ইঙ্গিত দিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

সৌদি প্রো লিগের শেষ ম্যাচে গোল করার পরেই রোনালদো একটি রহস্যময় সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে লেখেন, “This chapter is over” অর্থাৎ “এই অধ্যায় শেষ।” এই পোস্ট থেকেই অনেকটাই নিশ্চিত হয়ে গেছে, ৪০ বছর বয়সী রোনালদো সৌদি আরবে তার অধ্যায়ের ইতি টানছেন।

তবে ফুটবল থেকে বিদায় নয়। এখনও পেশাদার পর্যায়ে খেলে যেতে চান এই গোল মেশিন। কিন্তু প্রশ্ন উঠেছে— রোনালদোর পরবর্তী গন্তব্য কোথায়?

টপ ইউরোপিয়ান ক্লাবে ফেরা প্রায় অসম্ভব বলেই ধরা হচ্ছে। তবে আলোচনায় আছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ও রোনালদোর ছেলেবেলার ক্লাব স্পোর্টিং সিপিতে রূপকথার মতো ফেরা।

এছাড়াও ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে অংশ নিচ্ছে এমন ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার কয়েকটি ক্লাবও রোনালদোকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে।

ইতালিয়ান ট্রান্সফার বিশেষজ্ঞ নিকোলো স্কিরা -এর বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, মেক্সিকোর ক্লাব ‘মন্তেররে’ রোনালদোকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। আলোচনাটি এগিয়ে নিচ্ছেন রোনালদোর সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু সার্জিও রামোস।

সান্তিয়াগো বার্নাব্যুতে একসঙ্গে নয় বছর খেলেছেন রোনালদো ও রামোস। এই সময়ের মধ্যে দুজনে একসঙ্গে জিতেছেন চারটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগা শিরোপা।

আল-নাসরের হয়ে ১১১ ম্যাচে ৯৯ গোল করা রোনালদো এখনও নিজের লক্ষ্য ১০০০ গোল থেকে কিছুটা দূরে, বর্তমানে তার গোল সংখ্যা প্রায় ৯৪০। এখন তার লক্ষ্য ৪ জুন জার্মানির বিপক্ষে ন্যাশনস লিগ সেমিফাইনাল। এরপরেই নিজের ভবিষ্যৎ ক্লাব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।