বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৬, ২০২৪ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মোট ৩৯৬ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ১৮ কোটি ২ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের ৯ কোটি ১৪ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৮ কোটি ৭০ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

আজকে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পূবালী ব্যাংক পিএলসি, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।