পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

শর্তসাপেক্ষে সবাইকে নিয়ে সরকার গঠন করবে জামায়াত: আমির

Sun this Ja ham
জানুয়ারি ৩১, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়লাভ করলে শর্তসাপেক্ষে পরাজিতদেরকে নিয়েও দেশ গঠনে সঙ্গী করা হবে- এমনটাই জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এই কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আগামীতে ঐক্যের সরকার গঠিত হবে। এমনকি যারা আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন, আল্লাহ যদি আমাদেরকে সফলতা দেন, আমরা যদি বিজয়ী হয়, আমরা তাদেরকেও বলবো আসেন। শর্ত মাত্র তিনটা মানলেই হবে। নাম্বার ওয়ান- নিজে কেউ দুর্নীতি করবেন না। কেউ ডাকাতি লুটপাট করবেন না এবং কেউ দুর্নীতিবাজকে নিজের বগলের তলে আশ্রয় দিবেন না। নাম্বার দুই- সকলের জন্য সমান ন্যায়বিচার নিশ্চিত করা। নাম্বার তিন- যেই জুলাইয়ের কারণে আজকে সবাই নির্বাচন রেসে এসেছি সেই জুলাইকে সম্মান করতে হবে।

বাংলাদেশে কে সরকারে আসবে তা এ দেশের জনগণ নির্ধারণ করবে জানিয়ে জামায়াতে আমির বলেন, বাইরের কেউ যদি নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করে তবে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে।

এদিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলাকে কোনো দলীয় দৃষ্টিভিঙ্গ থেকে দেখেন না জানিয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, যেকোনো দল করার অধিকার রয়েছে। কিন্তু মানুষ হিসেবে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। জনসভায় যারা রয়েছেন, তারা সবাই জামায়াতে ইসলামী করেন না। এখানে অনেকে আছেন যারা বিএনপি করেন। এখানে অনেকে আছেন যারা অন্য দল করেন। কিন্তু সবাই আমার স্টেজে রয়েছে কারণ তারা সকলে আমার ভাই। আর আমি তাদের সবার তাহের ভাই।’

ইত্তেফাক

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।