পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

শামীম: এমপি বা পাশে আছি

Md Abu Bakar Siddique
নভেম্বর ১০, ২০২৫ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, এমপি হলেও আছি, না হলেও আপনাদের পাশে আছি।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে বাগেরহাটের রামপালের ভাগার মোড়ের বালুর মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামীমুর রহমান বলেন, আমার রাজনীতির ৪০ বছরে আমি সাতবার জেল খেটেছি, তিনবার গুলিবিদ্ধ হয়েছি, ৩৬ বার রিমান্ডের শিকার হয়েছি। দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার আজ হরণ করা হয়েছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।

রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন হাওলাদারসহ স্থানীয় নেতাকর্মীরা।

মোংলা, রামপাল ও ফকিরহাট উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী জনসভায় অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।