পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

শারীরিক প্রতিবন্ধী সজলের সাফল্য দেশি জাতের মুরগি পালনে ভাগ্যবদল

Md Abu Bakar Siddique
আগস্ট ১৭, ২০২৫ ১১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতিবন্ধীরা যে সমাজের বোঝা নয় সেটি প্রমাণ করেছেন মানঞ্জুল ইসলাম সজল। জন্ম থেকে তার দুই পা প্যারালাইসড হলেও তিনি থেমে থাকেননি। ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মানঞ্জুল ইসলাম সজল। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও তিনি ঝিনাইদহ সরকারি কে সি কলেজ থেকে দর্শনে অনার্স, মাস্টার্স সম্পন্ন করেছেন। পড়াশোনার পাশাপাশি ১০ বছর বয়স থেকে নিজেই কিছু করার প্রতিজ্ঞা করেছিলেন। তখন থেকে মায়ের সঙ্গে দেশি জাতের মুরগি পালন শুরু করেছেন।গত চার বছর ধরে বাণিজ্যিকভাবে দেশি জাতের মুরগি ও বাচ্চা পালন করছেন তিনি। এখন তার খামারে ২০০ মোরগ-মুরগি, ১৫০ মাঝারি মোরগ-মুরগি ও ১০০ বাচ্চা রয়েছে। প্রতিদিন পাচ্ছেন ৫০টি করে মুরগির ডিম। তার খামার থেকে ব্যাপারিরা ছোট-বড় মুরগি ও বাচ্চা কিনে নিয়ে যায়। প্রতি মাসে খরচ বাদ দিয়ে যে টাকা আয় করেন তা দিয়ে নিজের পড়াশোনা ও সংসারের খরচে কাজে লাগান। বেশির ভাগ সময় তার ফার্মের মুরগিগুলো বাইরে ছাড়া থাকে। সজল ডাকলেই এগুলো তার কাছে ছুটে আসে। সজল জানান, তিনি খামারের পাশাপাশি চাকরির জন্য প্রস্তুতি শুরু করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।