বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

শিক্ষার্থীদের বিরুদ্ধে শিক্ষকদের কাছে নালিশ করবেন পরীমণি!

বিনোদন ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তিজীবনে নানা কারণে বিতর্কের সৃষ্টি করলেও এই নায়িকার ভক্তসংখ্যাও কম নয়। প্রায়শই ভক্ত-শুভাকাঙ্খীদের ভালোবাসায় সিক্ত হতে দেখা যায় পরীকে।

এবারও যেমন তাই ঘটলো! নানুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজের গ্রামের বাড়িতে গেছেন পরীমণি। সেখানেই এক সকালে ঘুম থেকে উঠে বেশ বড়সড় চমকই পেলেন তিনি।

পরিস্থিতিটা এমন ছিল, পরী ঘুম থেকে উঠে দেখলেন বাড়ির চারপাশে দাঁড়িয়ে শিক্ষার্থীরা! অনেকেই চলে এসেছেন দরজার সামনে। সবারই আগ্রহ একজনকে ঘিরে। সেটা অভিনেত্রী নিজেই।

পরীমণির গ্রামের বাড়ি পিরোজপুরে। নানা শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার এই গ্রামে যাওয়া। নায়িকার সময়টা কাটছে পরিবারের সদস্যদের সঙ্গে।

এমনই এক দিনে নায়িকার বাড়িতে পাশের স্কুলের মেয়েরা হাজির। একঝাঁক শিক্ষার্থী এসেছে পরীর সঙ্গে দেখা করতে। পরীও সকলের আবদার রেখেছেন। ঘর থেকে বেরিয়ে গেলেন ছবি তুলতে। সেই মুহূর্তের ভিডিও ধারণ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টেই শেয়ার করেছেন।

ভিডিওতে দেখা যায় প্রথমেই পরীমণি শিক্ষার্থীদের উদ্দেশে বলছেন, ‘ক্লাস ফাঁকি দিয়ে এসেছে। দাঁড়াও তোমাদের শিক্ষকদের কাছে নালিশ করব।’

এরপর শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলা ও আলাপচারিতার পর বিদায় বেলায় পরী বলেন, ‘বিকাল বেলায় আবারও এসো।’

ভিডিওটি ফেসবুকে পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘আমার জন্য সকাল সকাল নানু বাড়ির উঠানে একরাশ ভালোবাসার ছড়াছড়ি! কী লাগে এক জীবনে আর! আমি তোমাদেরই লোক। এই আমার পরম পাওয়া।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।