বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

শীতের পিঠা দুধপুলি

লাইফস্টাইল ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২৪ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

১০-১৫ বছর বয়সেই বোঝা যাবে ভবিষ্যতে হৃদরোগে আক্রান্ত হবেন কিনা: গবেষণা

শীতে পিঠাপুলির সঙ্গে বাঙালির এক অনন্য সম্পর্ক রয়েছে। রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখারের দুধ-পুলি পিঠার সহজ একটি রেসিপি জেনে নেওয়া যাক।

এটা তৈরির জন্য লাগবে চালের গুঁড়ি এক কাপ। লবণ সামান্য। সুজি ১ টেবিল-চামচ। পানি দেড় কাপ।

দুধের সিরা তৈরির জন্য লাগবে ১ লিটার দুধের সাথে ১ কাপ চিনি, এক চিমটি লবণ, গুঁড়া দুধ আধা কাপ ও আধা চা-চামচ এলাচি গুঁড়া দিয়ে কিছুক্ষণ জ্বাল দিয়ে রাখতে হবে।

তৈরির জন্য যেসব উপকরণ লাগবে- নারিকেল কোড়ানো ১ কাপ। খেজুরের গুড় আধা কাপ। ঘি ১ টেবিল-চামচ। এলাচি গুঁড়া সামান্য। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে চুলায় দিয়ে নাড়তে হবে, আঠালো হলে নামিয়ে নিন।

পিঠা তৈরির পদ্ধতি
পানিতে লবণ, চালের গুঁড়া, সুজি দিয়ে সেদ্ধ হলে নেড়ে নামিয়ে নিন। এবার ভালো করে মিশিয়ে ১২ থেকে ১৩ বা পছন্দমতো ভাগ করে নিন। প্রতি ভাগ হাতের আঙুল দিয়ে চেপে চেপে বাটির মতো আকার করে ১ চামচ নারিকেলের গুড় দিয়ে মুখ বন্ধ করে অর্ধ চন্দ্রাকারে করে বানিয়ে নিন। এবার ১০ থেকে ১৫ মিনিট ঘন দুধে ফুটিয়ে নিতে হবে। ঠাণ্ডা হলে পরিবেশন করুন মজাদার দুধ পুলিপিঠা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।