বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

শীতে খোলামেলা অবতারে জয়া, নেটিজেনদের বিরূপ মন্তব্য

Main Admin
ডিসেম্বর ২০, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ব্যক্তিজীবনে পোশাক-আশাকে অনেকটাই শৌখিন এই অভিনেত্রী। প্রায় দিনই ভিন্ন রূপে-অবতারে নিজেকে মেলে ধরেন জয়া। এইতো, দিন কয়েক আগে ভারতের এক ফিল্মফেয়ার অনুষ্ঠানে ভিন্নভাবে জামদানি পরে শাড়ির ফ্যাশনে নতুনত্ব তুলে ধরেছিলেন। তা নিয়ে অবশ্য কম সমালোচনার মুখে পড়তে হয়নি জয়াকে।

বলা যায়, জয়ার জামদানির সেই সমালোচনার রেশ সেভাবে না কাটতে আবারও ভিন্নভাবে শাড়ি পরে বিরূপ মন্তব্যের শিকার হলেন অভিনেত্রী। সদ্য সামাজিক মাধ্যমে চোখ পড়তেই পাতায় পাতায় ভেসে বেড়াচ্ছে হলদে জয়ার নতুন অবতার। বিষয়টি খোলাসা করে বললে, এবারও শাড়ি পরার ফ্যাশনে ভিন্নতা এনেছেন জয়া। দেশি জামদানির পর এবার জয়ার শাড়িতে উঠে এল এক রাজকীয় আবহ। কিন্তু এরপরও ঘটে বিপত্তি। কারণ, পরনের হলুদ ব্লাউজের শাড়িটি অনেকটা খোলামেলা রেখেই পরেছেন জয়া। তাতে এমন সাহসী অবতারে দেখে বিভিন্ন ধরণের মন্তব্য আসতে থাকে নেটিজেনদের কাছ থেকে।

শুক্রবার সকালে এক ফেসবুক পোস্টে একাধিক ছবি শেয়ার করেন জয়া আহসান। ক্যাপশনে জয়া লেখেন, ‘রাজা রবি বর্মার আইকনিক পেইন্টিং থেকে অনুপ্রেরিত। সেই আধুনিক শৈলীর সাথে পুরোনো শিল্পকে উপস্থাপন করার চেষ্টা করলাম।’

বলা বাহুল্য, জয়াকে এমন অবতারে দেখে নেটিজেনদের মাঝে যে রীতিমতো উত্তাপ ছড়িয়ে পড়েছে, তাতে সন্দেহ নেই। সঙ্গে একঝাঁক সমালোচনা তো রয়েছেই।

নেটিজেনদের একজন মন্তব্য করেছেন, ‘শীতের দিনে এমন সাজ, ঠান্ডা লাগে না?’ আরেক নেটিজেনের মন্তব্য, ‘বেশি সাহসী রূপে ধরা দিয়েছেন’। আবার অন্য এক নেটিজেনের মন্তব্য, ‘শাড়ি, ব্লাউজটা সুন্দর- তবে বেশি খোলামেলা না হলেও পারতেন।’

তবে জয়ার এই সাজের প্রশংসাও করেছেন অনেকে। বিশেষ করে এমন রাজকীয় সাজে জয়াকে এভাবে দেখা যায়নি। যদিও ভালো-মন্দ কোনো মন্তব্যকেই পাত্তা দেন না জয়া।

উল্লেখ্য, খুব শীঘ্রই নতুন ছবির শ্যুটিংয়ে কাজ শুরু করবেন জয়া আহসান। এছাড়াও বাংলাদেশ-ভারত দুই দেশে তার কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়। অদূর আগামীতে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে জয়ার ‘ওসিডি’ সিনেমাটি। এবং দেশে মুক্তির তালিকায় আছে ‘নকশী কাঁথার জমিন’, ‘জয়া আর শারমিন’, ‘ফেরেশতে’ সিনেমাগুলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।