বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

শুটিং সেটে আহত শাকিব খান

বিনোদন ডেস্ক
নভেম্বর ৯, ২০২৪ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

ভারতে বরবাদ সিনেমার শুটিংয়ের সময় শুটিংসেটে আহত হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে শুটিং করছিলেন তিনি। সেখানেই একটি দৃশ্যে অভিনয়ের সময় চোখে আঘাত পেয়েছেন নায়ক।

বিষয়টি নিশ্চিত করেছেন বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়। ভারত থেকেই তিনি জানালেন, কীভাবে আঘাত পেয়েছেন শাকিব খান।

মেহেদী জানান, শুটিংয়ের সময় ফ্লোরের একটি দরজায় প্রচণ্ড আঘাত লাগে শাকিব খানের। চোখের ঠিক ওপরে এই আঘাত লেগেছে। এরপর নায়ককে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিটি স্ক্যান করানো হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত ভয়ের কোনো কারণ নেই। শাকিব খান শঙ্কামুক্ত রয়েছেন। নায়ককে ব্যথানাশক ওষুধ দেওয়া হয়েছে।

এ বিষয়ে পরিচালক মেহেদী বলেন, ‘সিনেমা একটি দৃশ্য ছিল, যেখানে দরজা খুলে বের হয়ে যাবেন শাকিব ভাই। সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে শাকিব ভাইয়ের কপালে আঘাত লাগে। এতে ভ্রুর কিছু অংশ কেটে যায়। আঘাতের সঙ্গে সঙ্গে আমরা শুটিং বন্ধ করে দিই। পাশেই একটি হাসপাতাল ছিল, সেখানে তাকে নিয়ে যাওয়া হয়। এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে, চিকিৎসক আশ্বস্ত করেন, ভয়ের কিছু নেই। আপাতত তিনি শঙ্কামুক্ত রয়েছেন।’

এদিকে চিকিৎসা নিয়েই আবারও শুটিংয়ে ফিরেছেন শাকিব খান। মনোযোগ দিয়েছেন কাজে। বরবাদ সিনেমার কাজে মাসখানেক ভারতেই অবস্থান করার কথা রয়েছে তার।

বরবাদ সিনেমায় শাকিব খানের সঙ্গে বরবাদে দেখা যেতে পারে কলকাতার নায়িকা ইধিকা পালকে। যিনি এই নায়কের সঙ্গে প্রিয়তমা সিনেমায় কাজ করেছিলেন।

অ্যাকশন ঘরানার এই সিনেমাটি আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির বেশির ভাগ অংশের শুটিং হবে ভারতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।