বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতারের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত

সোহেল রানা, নড়াইল
ডিসেম্বর ৩১, ২০২৪ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

খুলনার সুমন সাউন্ড, লাইট ও ডেকোরেটরের সরঞ্জাম সহ বাদ্যযন্ত্র ভাঙচুর, লুট এবং শিল্পী ও কলাকুশলদের ওপর সন্ত্রাসী হামলাকারিদের গ্রেফতারের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১ টায়  নড়াইল সাউন্ড, লাইট, ডেকোরেটর ব্যবসায়ী ও শিল্পী কলাকুশলীবৃন্দের আয়োজনে নড়াইল প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাউন্ড, লাইট ও ডেকোরেটর সমিতির নড়াইল সদর উপজেলার সহ-সভাপতি বিশ^নাথ বিশ^াসের  সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক চয়ন মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ তফসীর উদ্দিন, কালিয়া উপজেলার সাধারণ সম্পাদক অভিজিৎ দাস, শিল্পী সমাজের প্রতিনিধি প্রতুল হাজরা, সদস্য কামরুল ইসলাম, মোঃ লিটন মোল্যা, অলিম হাসান প্রমুখ। এসময় বক্তারা বলেন, অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তি না হলে সমাজে এ ধরনের অপরাধ আরো বাড়বে। আমরা সমাজের বড় একটা অংশে জুড়ে রয়েছি। আমাদের ছাড়া কোন সামাজিক, রাজনৈতিক ও পারিবারিক সহ কোন অনুষ্ঠানই সফল করা যায় না। তাই সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চির করার দাবি জানান বক্তারা।
 উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ২০২৪ রাত সাড়ে ১১টার দিকে খুলনার গল্লামারি এলাকার সুমন সাউন্ড এবং এর কলাকুশলীদের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাঙচুর ও ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।