পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সাবকন্ট্রাক্ট পোশাক রপ্তানিতে নতুন প্রণোদনা

Md Abu Bakar Siddique
নভেম্বর ১৪, ২০২৫ ১০:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

সাব-কন্ট্রাক্টিং প্রক্রিয়ায় উৎপাদিত তৈরি পোশাক ও বস্ত্রজাত পণ্য রপ্তানিতেও প্রণোদনা বা নগদ সহায়তা পাওয়া যাবে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।এতে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এই সুবিধা দেওয়া হবে।সার্কুলারে বলা হয়, যেসব প্রতিষ্ঠানের নিজস্ব সচল কারখানা রয়েছে, তারা সাব-কন্ট্রাক্টের মাধ্যমে তৈরি করা পোশাক বা বস্ত্রজাত পণ্য রপ্তানি করলে নিট এফওবি মূল্যের ওপর রপ্তানি প্রণোদনা পাবে। তবে উৎপাদনে সরাসরি যুক্ত নয়– এমন ট্রেডার প্রতিষ্ঠান বা কোম্পানি এ সুবিধা পাবে না।

এ ক্ষেত্রে ‘তৈরি পোশাক শিল্পে সাব-কন্ট্রাক্টিং গাইডলাইন-২০১৯’ এবং ‘ওয়্যারহাউস পদ্ধতির আওতায় রপ্তানিমুখী পোশাক শিল্পের বিধিমালা-২০২৪’ মেনে চলতে হবে।ব্যবসায়িক মহল মনে করছে, সরকারের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বাজারে ‘ফার্স্ট সেলস ফ্রেমওয়ার্ক’-এর আওতায় রপ্তানি আরও সহজ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।