বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

সোনারগাঁও সরকারি কলেজের হিসাব রক্ষকের উপর হামলা থানায় অভিযোগ

Main Admin
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ১০:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা  শহীদদের স্মরণে নারায়ণগঞ্জের সোনারগাঁও সরকারি কলেজের শহীদ মিনারে ফুল দেয়ার সময় মাইক দিয়ে  নাম ডাকতে দেরি হওয়ায় ও ফুল দেয়ার সময় ছবি না তোলার কারনে এলাকার কিছু উশৃংখল অছাত্র কলেজ শিক্ষক ও হিসাব রক্ষক জাহাঙ্গীর হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ ঘটনার পরের দিন ২২ ফেব্রুয়ারী বিকালে উপজেলার  দমদমা গ্রামের মোঃ জাকির হোসেনের ছেলে মোঃ জাহিদ(২৫), মোঃ সৈয়দ হোসেনের ছেলে মোঃ মাহিম(২৪) ও ফুলবাড়িয়া গ্রামের মোঃ মোমেনের ছেলে আশিক(২৬) এক শিক্ষার্থীকে ভর্তি করাতে কলেজে যায়। কলেজে ভর্তির নির্ধারিত সময় অতিক্রম হওয়ায় কলেজ কতৃপক্ষ ভর্তি নিতে অস্বীকৃতি জানান। এরই ধারাবাহিকতায় কলেজে ভর্তি করাতে না পেরে ক্ষিপ্ত হয়ে গতকাল ২২ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৫টার দিকে হিসাব রক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন কলেজের প্রয়োজনীয় কাজ শেষে বাড়িতে যাওয়ায় জন্য বাহির হয়। এসময় উপরে উল্লেখিত বিবাদীরা অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে সাথে নিয়ে দেশীয় অস্ত্র লোহার রড, এস এস পাইপ দিয়ে আতর্কিত হামলা চালিয়ে হাতে- পায়ে বেধরক পিটিয়ে গুরুতর জখম করে। এতে জাহাঙ্গীর হোসেনের হাতের কব্জির হাড় ভেঙ্গে যায় এবং পায়ের হাটুতে লোহার রডের আঘাতে থেতলে যায়। তার আর্তচিৎকারে কলেজ কতৃপক্ষ এগিয়ে আসে এবং হিসাব রক্ষক জাহাঙ্গীরকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন স্ত্রী ফারজানা আক্তার।
আহত কলেজের হিসাব রক্ষক জাহাঙ্গীরের স্ত্রী ফারজানা আক্তার জানান, আমার স্বামীকে যারা অন্যায় ভাবে মেরেছে আমি সুষ্ঠু বিচার চাই। আমার স্বামীর কাছ থেকে তারা ১৫ হাজার টাকা মুল্যের একটি মোবাইল ফোন ও ১২ হাজার ৫ শত টাকাসহ মানিবেগ ছিনিয়ে নিয়েছে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।