বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

স্ত্রী-ছেলেসহ সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের ৫৬ ব্যাংক হিসাব ফ্রিজ

Main Admin
অক্টোবর ৮, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

দুদকের আবেদন মঞ্জুর করে বুধবার (৮ অক্টোবর) এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফায়েজ। এদিন দুদকের পক্ষে এ আবেদন করেন সহকারী পরিচালক এস এম রশেদুল হাসান।

 

দুদকের আবেদন সূত্রে জানা যায়, ফ্রিজ আদেশ হওয়া ৫৬টি হিসাবের মধ্যে রুহুল হকের নামে রয়েছে ৩৯টি, তার স্ত্রী ইলা হকের নামে ২টি এবং ১৫টি হিসাব রয়েছে ছেলে জিয়াউল হকের নামে। এসব হিসাবের মোট স্থিতির পরিমাণ ১৫ কোটি ৪০ লাখ টাকা।

আবেদনে উল্লেখ করা হয়েছে,  আ ফ ম রুহুল হক তার নিজের ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামের ৫৬টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবসমূহে বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেন করেছেন। তারা এ হিসাবসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর, বন্ধক বা বেহাত করার প্রচেষ্টা করছেন মর্মে অনুসন্ধানকালে জানা গেছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে হিসাবসমূহ অবিলম্বে ফ্রিজ করা আবশ্যক। অতএব, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে হিসাবসমূহ ফ্রিজকরণের (অবরুদ্ধ) আদেশ দানের জন্য প্রার্থনা করছি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।