বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

স্পাইডারম্যানের সাথে লড়াই করতে চায় ভেনম

বিনোদন ডেস্ক
অক্টোবর ২০, ২০২৪ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মূলত স্পাইডারম্যান সিরিজের ভিলেন হিসেবেই পরিচিত ভেনম। সে স্পাইডারম্যানকে ঘৃণা করে। ভেনম মনে করে তার জীবনের সমস্ত দুর্ভাগ্যের কারণ স্পাইডারম্যান। তবে আলাদা করে কমিকফ্যানদের কাছে ভেনমেরও জনপ্রিয়তা কম নয়। সেই জনপ্রিয়তার উপর ভিত্তি করেই আলাদাভাবে ভেনমকে নিয়ে সিনেমা নির্মাণ করা হয়েছে। সেগুলোর বক্স অফিস কালেকশনও বেশ ভালো।

মুক্তির অপেক্ষায় আছে ‌‘ভেনম’ সিরিজের ‘দ্য লাস্ট ড্যান্স’ সিনেমাটি। এতে ভেনমের চরিত্রে অভিনয় করেছেন টম হার্ডি। ছবির প্রচারণায় ব্যস্ত আছেন তিনি।

সম্প্রতি তিনি স্পাইডারম্যানের সঙ্গে লড়াই করার ইচ্ছে প্রকাশ করেছেন। অর্থাৎ আবারও স্পাইডারম্যানের সঙ্গে এক সিনেমায় হাজির হতে প্রস্তুত টম হার্ডি। গেল শুক্রবার রাতে নিউ ইয়র্ক কমিক কনে তার আসন্ন চলচ্চিত্র প্রদর্শনীর একটি আয়োজনে তিনি স্পাইডারম্যানের সাথে লড়াই করতে প্রস্তুত বলে জানান।

তিনি বলেন, ‘আমি স্পাইডারম্যানের সাথে লড়াই করতে চাই। আমি তার সাথে লড়াই করতে পেরে সবসময়ই খুশি। এ ব্যাপারে আমি কখনই না বলবো না। আমরা বিশেষভাবে ভেনমকে একটি মুভি ফর্ম্যাটে আনার জন্য সেট আপ করেছি। আমরা সেটি করেছিও। ‘দ্য লাস্ট ড্যান্স’ হলো এই ট্রিলজির চূড়ান্ত অংশ। আমরা এটি নিয়ে সত্যিই উত্তেজিত।’

দুটি স্বতন্ত্র চলচ্চিত্রে অভিনয় করার পর ‘দ্য লাস্ট ড্যান্স’-এ হার্ডি শেষবারের মতো এডি ব্রুক হয়ে ও ভেনম সিম্বিওটের অর্ধেক মানব অর্ধেক হিসেবে ফিরে আসতে চলেছে। তবে ভবিষ্যতে আরও সিম্বিওটকেন্দ্রিক সিনেমা হতে পারে এই চরিত্রগুলোকে নিয়ে।

‘দ্য লাস্ট ড্যান্স’ সিনেমার কাজ ২০২১ সালে ‘ভেনম: লেট দেয়ার বি কার্নেজ’ ছবির পরই শুরু হয়। এর গল্পে দেখা যাবে সাংবাদিক এডি এবং ভেনম পলাতক। তাদের উভয়েই নানা সংকটে রয়েছে। এই জুটি একটি ধ্বংসাত্মক সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যা ভেনম এবং এডির শেষ পরিণতি দেখাবে।

টম হার্ডির পাশাপাশি এ ছবিতে আরও অভিনয় করেছেন চিওয়েটেল ইজিওফোর, জুনো টেম্পল, রিস ইফান্স, পেগি লু, অ্যালানা উবাচ এবং স্টিফেন গ্রাহাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।