পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

হায়াত প্লেস হোটেলের আনুষ্ঠানিক উদ্বোধন

Md Abu Bakar Siddique
নভেম্বর ২০, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক হোটেল চেইন হায়াত হোটেলস করপোরেশন বাংলাদেশে তাদের প্রথম হোটেল ‘হায়াত প্লেস ঢাকা উত্তরা’র আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। বুধবার (১৯ নভেম্বর) ৮৫ রুম-বিশিষ্ট এই হোটেলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আধুনিক নকশা, বিশ্বমানের সেবা ও আরামদায়ক অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে হোটেলটি যাত্রা শুরু করল রাজধানীর উত্তরায়।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত হায়াত প্লেস ঢাকা উত্তরায় রয়েছে কিং, টুইন এবং বিমানবন্দর রানওয়ে ভিউসহ ৮৫টি সুসজ্জিত রুম। অতিথিরা ‘জিং’ রেস্তোরাঁয় খাবার এবং ‘দ্য মার্কেটে’ বিভিন্ন স্ন্যাকস উপভোগ করতে পারবেন। আর রুফটপে ‘জিং স্কাইবার’ থেকে দেখা যাবে সূর্যাস্ত ও রানওয়ের মনোরম দৃশ্য।

হোটেলে রয়েছে ২০০ জন ধারণক্ষমতার ডাইনিং স্পেস, ব্যাঙ্কুয়েট হল ও মিটিং রুম। পোশাক খাত–সংশ্লিষ্ট ব্যবসায়িক ভ্রমণকারী, বিদেশি ক্রেতা, সোর্সিং এজেন্ট, কনসালটেন্ট, এয়ারলাইন ক্রু—সবার জন্যই আদর্শ অবস্থান হতে পারে এ হোটেল। গাজীপুর শিল্পাঞ্চল ও আসন্ন মেট্রোর নিকটবর্তী হওয়ায় বিজনেস ট্রাভেলারদের জন্য এটি সুবিধাজনক গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে হোটেলের জেনারেল ম্যানেজার কেভিন থমাস ম্যাকইনটাইর বলেন, ‘বিমানবন্দরের এত কাছাকাছি অবস্থান অতিথিদের জন্য যাতায়াতে বাড়তি সুবিধা দেবে। আধুনিক ডিজাইন, উন্নত সংযোগ এবং ২৪ ঘণ্টা সেবার মাধ্যমে আমরা দেশি–বিদেশি অতিথিদের জন্য নতুন মান তৈরি করতে প্রস্তুত।’

হায়াত প্লেস ঢাকার হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলেন, এটি শুধু আন্তর্জাতিক অতিথিদের জন্যই নয়, বরং উত্তরার ক্রমবর্ধমান নগর করিডোরে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।হোটেল, রুম রিজার্ভেশন ও অন্যান্য তথ্য জানতে হায়াত প্লেসের ওয়েবসাইটে ভিজিট করা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।