বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

হাসপাতালে ভর্তি পরিচালক অরুণ রায়

বিনোদন ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২৪ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

ওপার বাংলার পরিচালক অরুণ রায় সংকটজনক অবস্থায় আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিছুদিন ধরেই ক্যান্সারে ভুগছেন তিনি, ইমিউনিটি বেশ কম। ফলে সামান্য শ্বাসনালীর সংক্রমণ থেকেই হয়ে গেছে নিউমোনিয়া।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এ পরিচালককে এইচডিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন। ২০২৩ সালের দুর্গাপুজোয় মুক্তি পেয়েছিল অরুণ রায় পরিচালিত ও দেব অভিনীত ছবি ‘বাঘাযতীন’।

যে ছবি চলাকালীন জানা যায় পরিচালকের অসুস্থতার কথা। খাদ্যনালিতে ক্যান্সার ধরা পড়ে পরিচালক অরুণ রায়ের। একটা সময় কেমোথেরাপি চলাকালীনও শুটিংয়ের কাজ করে গেছেন এ পরিচালক।

জীবনের এমন কঠিন সময়েও তিনি পজিটিভ। কোনও সাক্ষাৎকারে ক্যান্সার সংক্রান্ত প্রশ্ন করা হলেও, উত্তর দিতে চাননি সেই ভাবে। পরিচালকের মতে, যে কারও হতে পারে এই রোগ।

পরিচালকের এই মনের জোর অনেকের অনুপ্রেরণা বলা চলে। ‘এগারো’, ‘চোলাই’, ‘বিনয়-বাদল-দীনেশ’, ‘হীরালাল’, ‘বাঘাযতীন’-এর মতো নজরকাড়া সিনেমা পরিচালনা করেছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।