পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

হেলথ অ্যান্ড হোপে সাশ্রয়ী ক্যানসার কেমোথেরাপি

Md Abu Bakar Siddique
ডিসেম্বর ২, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ক্যান্সার রোগীদের সেবায় হেলথ অ্যান্ড হোপ হাসপাতাল স্বল্পমূল্যে মানসম্পন্ন কেমোথেরাপি ডে-কেয়ার সেন্টার সম্প্রসারণ করেছে। সোমবার সকালে এই সেন্টারের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেলথ অ্যান্ড হোপের চেয়ারম্যান ডা. লেলিন চৌধুরী, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. এ কে এম একরামুল হোসেন, হেলথ অ্যান্ড হোপের ব্যবস্থাপনা পরিচালক ডা. পংকজ কান্তি সূত্রধর, পরিচালকমণ্ডলীর সদস্য এবং মেডিকেল অনকোলজিস্ট অধ্যাপক সারওয়ার আলম, পরিচালকমণ্ডলীর সদস্য অধ্যাপক কাজী রকিবুল ইসলাম, অধ্যাপক মো. শহীদুল ইসলাম, মাহামুদ হোসেন জ্যেষ্ঠ ব্যবস্থাপক, চয়ন আহমেদ ও এ বি এম হাসানুজ্জামান সহকারী ব্যবস্থাপক।

উপস্থিত বক্তারা ক্যানসার চিকিৎসা সহজলভ্য করা ও গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এখানকার মানসম্মত সেবা ভবিষ্যতে রোগীদের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমাবে বলে মনে করছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।