বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

১৭ ই—কমার্স প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য হাইকোর্টে

Main Admin
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ইভ্যালিসহ ১৭টি ই—কমার্স প্রতিষ্ঠানের ১০ হাজার কোটি টাকার বেশি লেনদেনের প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। সকালে বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে এ প্রতিবেদন জমা দেয়া হয়।

আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ২২ মে নির্ধারণ করেন। অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ ওঠা ৫০টি ই—কমার্স প্রতিষ্ঠানের মধ্যে ১৭টির ব্যাপারে তদন্ত শেষ করেছে বিএফআইইউ।

আদালতে সংস্থাটির আইনজীবী জানিয়েছেন, ই—ভ্যালি, ই—অরেঞ্জ, কিউকমসহ বেশ কিছু প্রতিষ্ঠানের টাকা কোথায় পাচার হয়েছে সে বিষয়টি তদন্ত করছে সিআইডি।

এর আগে গত বছরের ২০ সেপ্টেম্বর ই—কমার্স গ্রাহকদের স্বার্থ ও অধিকার রক্ষায় জাতীয় ডিজিটাল কমার্স পলিসির ম্যান্ডেট অনুসারে একটি স্বাধীন ই—কমার্স নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ প্রতিষ্ঠার নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী।

পরে মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন এবং ইভ্যালি, ই—অরেঞ্জের দুইজন গ্রাহকের পক্ষে সুপ্রিমকোর্টের আরেক আইনজীবী আরো একটি রিট করেন। সেই রিটে হাইকোর্টের আদেশ অনুযায়ী প্রতিবেদন জমা দেয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।