বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

৬ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৬, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

আগামী ৬ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলার ২০তম আসর ‘ঢাক ট্রাভেল মার্ট ২০২৫’। মেলার টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর আয়োজিত মেলাটি আগামী ৬ থেকে ৮ ফেব্রুয়ারি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের হলরুমে অনুষ্ঠিত হবে।

সোমবার ( ৬ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ মনিটর কার্যালয়ে মনিটর ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ইউএস-বাংলা এয়ারলাইন্সর বিক্রয় ও বিপণন প্রধান মো. সফিকুল ইসলাম এবং বাংলাদেশ মনিটরের ব্যবস্থাপনা সম্পাদক ড. ফরহাদ কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের অধীনে ঢাকা ট্রাভেল মার্টের আয়োজন ও দেশবিদেশে প্রচারের ক্ষেত্র বাংলাদেশ মনিটরকে সার্বিক সহায়তা প্রদান করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এছাড়াও, মেলার ভিজিটরদের জন্য এয়ারলাইনটি তাদের নেটওয়ার্কভুক্ত বিভিন্ন গন্তব্যে আকর্ষণীয় প্যাকেজ ও এয়ার টিকিটের ওপর মূল্যছাড় ঘোষণা করবে।

এবারের ঢাকা ট্রাভেল মার্টে জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, থাইল্যান্ড, ইউএই, ভারত এবং স্বাগতিক বাংলাদেশের ৪৫টির অধিক প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকবে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন, হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠানসহ ভ্রমণ ও পর্যটন সংক্রান্ত অন্যান্য কোম্পানি।

আগামী ৬ থেকে ৮ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা। প্রবেশ ফি নির্ধারিত হয়েছে জনপ্রতি ৫০ টাকা। ভিজিটররা প্রবেশ টিকিটের ওপর আয়োজিত র‍্যাফেল ড্র’তে এয়ার টিকিটসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার লাভের সুযোগ পাবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।