বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

শুক্রবার বিয়ের পিঁড়িতে বসেছেন ফারাজ করিম

Main Admin
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন শুরুর কয়েকদিন পর অবশেষে সত্যি হতে চলেছে অনলাইন প্লাটফর্মের জনপ্রিয় ব্যক্তিত্ব চট্টগ্রামের ফারাজ করিম চৌধুরীর বিয়ের বিষয়টি। জানা গেছে, আগামী শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) গুলশান-১ সংলগ্ন মহাখালীর মসজিদে গাউসুল আজমে ইসলামি রীতিনীতি ও শরীয়াহ্ মোতাবেক সাদামাটাভাবে আকদ অনুষ্ঠিত হবে। আকদে ফারাজ করিম চৌধুরীর পরিবারের সদস্যরা ছাড়াও বিশিষ্ট আলেমগণ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, ১৯৯২ সালে চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করা ফারাজ করিম চৌধুরীর পিতা এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি টানা ৫ বারের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। যিনি আধুনিক রাউজানের জনক হিসেবে খ্যাত। তাঁরই পুত্র ফারাজ ছোটবেলা থেকেই মানুষের বিপদে আপদে পাশে দাঁড়িয়ে দেশের তরুণ প্রজন্মকে জাগিয়ে তোলেন। তাঁকে ঘিরে দেশবাসীর কৌতুহলের শেষ নেই। ইতোপূর্বে বিয়ে প্রসঙ্গে ফারাজ করিম চৌধুরী বিভিন্ন মিডিয়ায় ঘোষণা দিয়েছিলেন, সাদামাটাভাবে মসজিদে শরীয়াহ্ ভিত্তিক আকদের মাধ্যমে বিয়ের ইসলামী কার্যক্রম সম্পন্ন করবেন।
সেই সাথে সকল শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষের জন্য আগামী ১ মার্চ (শুক্রবার) চট্টগ্রামের রাউজানের গহিরাস্থ বাড়ীতে বিয়ে উপলক্ষে সাধারণের জন্য মেজবান আয়োজন করার কথা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।