বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

Main Admin
অক্টোবর ১৪, ২০২৪ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

দল পাননি মোসাদ্দেক-রুবেল-মুমিনুল

দেশি ও বিদেশি মিলিয়ে ৬২৮ জন ক্রিকেটারদের তালিকা বিপিএলে অংশ নিতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিদের হাতে পৌঁছে দিয়েছিল বিসিবি। তালিকা থেকে ড্রাফটের আগে অনেকে সরাসরি চুক্তিতে পেয়েছেন দল। কাউকে আবার আগের দলগুলো ধরে রেখেছে। বাকিদের ড্রাফটের মাধ্যমে বিক্রি হয়েছেন।
জাতীয় দলের বাইরে থাকলেও বিপিএলে নিয়মিত মুখ মোসাদ্দেক হোসেন সৈকত। সর্বশেষ আসরে তিনি ঢাকা ডমিনেটর্সের হয়ে খেলেছিলেন। এবার ড্রাফটে তাকে কোনো দল কেনার প্রয়োজন মনে করেনি। সকল স্বীকৃত টি-২০তে এই অলরাউন্ডার খেলেছেন ১৫১ ম্যাচ। ব্যাট হাতে ২,১০১ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ৬১ উইকেট।‘সি’ ক্যাটাগরিতে থাকলেও তার কপালে দল জোটেনি।

এক সময় লাল-সবুজের দলে সাদা পোশাকের ক্রিকেটে অপরিহার্য সদস্য রুবেল হোসেনও দল পাননি। গতবার বিপিএলে তিনি সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে মাঠে নেমেছিলেন। ক্যারিয়ারে মোট ১৫২ টি-২০ ম্যাচ খেলা এই পেসারের উইকেট সংখ্যা ১৮৫। ‘ডি’ ক্যাটাগরিতে থাকা রুবেল দলগুলোর কাছে প্রয়োজন ফুরিয়েছেন বলেই অনুমেয়।

টেস্ট দলের নিয়মিত সদস্য মুমিনুল হক আগের আসরে ছিলেন রংপুর রাইডার্সের খেলোয়াড়। যদিও মাঠে নেমেছেন মাত্র এক ম্যাচ। ‘সি’ ক্যাটাগরি থেকে তাকে কেউ কেনার দরকার দেখেননি।

এবারের ড্রাফটে দেশি ক্রিকেটারদের ৬ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যেখানে একজন ক্রিকেটার সর্বোচ্চ ৬০ লাখ এবং সর্বনিম্ন ১০ লাখ টাকা পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরি ৬০ লাখ, ‘বি’ ক্যাটাগরি ৪০ লাখ, ‘সি’ ক্যাটাগরি ২৫ লাখ, ‘ডি’ ক্যাটাগরি ২০ লাখ, ‘ই’ ক্যাটাগরি ১৫ এবং ‘এফ’ ক্যাটারগরিতে থাকা ক্রিকেটাররা ১০ লাখ টাকা করে পাবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।