বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

গাইবান্ধায় বাল্যবিবাহের শিকার কিশোরীদের প্রশিক্ষণ

Main Admin
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বাল্যবিবাহের শিকার ২৫ জন কিশোরীকে নিয়ে জীবন দক্ষতা ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।USAID এর অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনাল’র বাস্তবায়নে Fight Slavery and Trafficking-in-Persons (FSTIP) Activity প্রকল্পের আওতায় গত ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি, ২০২৪  বাল্যবিবাহের শিকার ২৫ জন কিশোরীকে নিয়ে জীবন দক্ষতা ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এর প্রধান কার্যালয়ে আয়োজন করা হয়। গাইবান্ধা, রংপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও নওগাঁ জেলা থেকে অংশগ্রহণকারীর এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে।  প্রশিক্ষণে স্বাগত বক্তব্য প্রদান করেন এফএসটিআইপি’র চীফ অফ পার্টি মিস সুসান স্টাম্পার এবং  উদ্ধোধনী বক্তব্য প্রদান করেন গাইবান্ধা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ- পরিচালক জনাব নার্গিস জাহান।

এসময় দাতা সংস্থার প্রতিনিধি  চাইল্ড মেরেজ স্পেশালিষ্ট অ্যাডভোকেট জনাব সাজ্জিদ আহমেদ ও আঞ্চলিক সমন্বয়কারী জনাব মোঃ খাইরুল ইসলামসহ সংস্থার ব্যবস্থাপনা টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণটি পরিচালনা করেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট জনাব তানভিয়া রোজলিন সুলতানা এবং সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন এফ এস টি আই পি এর ডেপুটি চিপ অফ পার্টি  জনাব এইচ, এম নজরুল ইসলাম। USAID’s এবং Winrock International এর সহযোগিতায় প্রকল্পটি গাইবান্ধা, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এবং সিরাজগঞ্জ জেলায় মানব পাচার এবং বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।