বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

কুষ্টিয়ায় এক রেস্তোরাঁর তিন কর্মচারীকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার-০৩

Main Admin
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ১০:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া ডিবি পুলিশের অভিযানে ‘শহরের একটি রেস্তোরাঁর ভেতরে ঢুকে ম্যানেজারসহ তিনজনকে ছুরিকাঘাত করার ঘটনায় জড়িত’ এজাহারভুক্ত ০৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-
কুষ্টিয়ার শহরের চর-থানাপাড়া এলাকার সিরাজ খালাসীর ছেলে রাজীব(২৫), আমজাদ আলীর ছেলে শামীম(২৪) ও একই এলাকার আলমের ছেলে জুয়েল হোসেন(৩০)।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী।
কুষ্টিয়া মডেল থানা পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মো: সোহেল রানা জানান, আসামীদের আদালতের মাধ‌্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া বাঁধ সংলগ্ন শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সেতুর নিচে অবস্থিত রিভার ভিউ ফুড কর্নার রেস্তোরাঁর ভেতরে ঢুকে রেস্তোরাঁর ম্যানেজার তুষার (২৩), প্রধান বাবুর্চি শিমুল (২৫) ও সহকারী বাবুর্চি শুভ (২২) এর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় ওইদিন রাতেই রিভার ভিউ ফুড কর্নার রেস্তোরাঁর মালিক আব্দুল খালেক থানায় বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে ৬/৭ জন অজ্ঞাত নামায় আসামি করে মামলা দায়ের করলে রাতেই কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।