বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

চীন-রাশিয়ার সাপ্লাইয়ার ক্রেডিট নিয়ে উদ্বেগ

Main Admin
মার্চ ২৪, ২০২৪ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বৈদেশিক মুদ্রার রিজার্ভের
সংকটের মধ্যেই বাংলাদেশের
বিদেশি ঋণ প্রথমবারের মতো
১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি
ডলার ছাড়িয়েছে। গত ডিসেম্বর
শেষে সরকার ও বেসরকারি খাতে
বিদেশি বিভিন্ন উৎস থেকে নেয়া
ঋণের  কিস্তি দাঁড়িয়েছে ১০০.৬৪
বিলিয়ন (১০ হাজার ৬৪ কোটি) ডলার, যা এক
বছর আগে ছিল ৯৬.৫ বিলিয়ন ডলার।
বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১১০ টাকা ধরে) এ ঋণের পরিমাণ ১১ লাখ ৭ হাজার ৪০ কোটি
টাকা। দেশের মোট বিদেশি ঋণের ৭৯ শতাংশই
নিয়েছে সরকার। বাকি ২১ শতাংশ ঋণ নিয়েছে
বেসরকারি খাত। আর ১৫ বছর আগে ২০০৮
সাল শেষে এর পরিমাণ ছিল মাত্র ২২ বিলিয়ন
ডলারের কিছু বেশি। অর্থাৎ গত ১৫  বছরে দেশের বিদেশি ঋণ বেড়েছে
৭৭.৮৫ বিলিয়ন ডলার বা প্রায়
৩৪২ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের
বিদেশি ঋণের হালনাগাদ
প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সংশ্লিষ্টরা জানান, সক্ষমতা অনযায়ী বিদেশি ঋণ নিতে হয়। বর্তমানে যে
পরিমাণ বিদেশি ঋণ রয়েছে, তা
পরিশোধে সরকার চাপে পড়বে। তাই বিদেশি
ঋণ নেয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা
দরকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।