বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

কিয়েভে শিশু হাসপাতালে রাশিয়ার হামলা, নিহত ২০

Main Admin
জুলাই ৯, ২০২৪ ১২:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ইউক্রেনের রাজধানী কিয়েভের বিশেষায়িত শিশু হাসপাতালসহ বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৭০ জন। সোমবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

পোল্যান্ডে সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে, রাশিয়া ইউক্রেনের প্রায় ৪০ মাইল লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। আবাসিক ভবন, অবকাঠামো এবং একটি শিশু হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

বার্তা সংস্থা রয়টার্সকে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, কিয়েভের ওখমাদিত শিশু হাসপাতালে রুশ ক্ষেপণাস্ত্র হামলা করে। ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার আক্রমণগুলোর মধ্যে এটি সবচেয়ে খারাপ হামলা। শিশুদের হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবার। দেশটির সবচেয়ে বড় শিশু হাসপাতাল এটি। ক্ষেপণাস্ত্র হামলায় হাসপাতালটির  ক্ষতি হয়েছে এবং সেখান থেকে শিশুদের সরিয়ে নেওয়া হচ্ছে।

ইউক্রেনের সবচেয়ে বড় বেসরকারি জ্বালানি উৎপাদনকারী সংস্থা বলছে, সর্বশেষ রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের তিনটি বিদ্যুৎ সাবস্টেশন এবং বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। গত চার মাসে রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।