বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

তাইওয়ানকে চোখ রাঙাচ্ছে চীনা যুদ্ধজাহাজ

Main Admin
জুলাই ১২, ২০২৪ ১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

চলমান ন্যাটো সম্মেলনের মধ্যেই উত্তেজনা পারদ বাড়তি চীন-তাইওয়ান সম্পর্কে। মাত্র একদিনেই তাইওয়ানের আকাশে চীনের ৬৬টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে বলে জানা গেছে। এটি এই বছরের মধ্যে চীনা যুদ্ধবিমানের সর্বোচ্চ উপস্থিতি বলে জানা গেছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই খবর নিশ্চিত করেছে।

এর মাত্র একদিন আগেই তাইওয়ানের কাছাকাছি সামরিক মহড়াও চালিয়েছিল বেইজিং। তার পরদিনই তাইওয়ানের আকাশে অনুপ্রবেশ ঘটনা ঘটিয়েছে চীন। তাইপে থেকে ঠিক এক দিন আগেই দ্বীপের চারপাশে চীনা যুদ্ধবিমানগুলোকে দেখা গিয়েছিলো বলে জানা যায়।

বুধবার বেইজিং দাবি করেছিলো, ওই যুদ্ধবিমান পিএলএ বিমানবাহী রণতরী শানডংয়ের সঙ্গে অনুশীলনের জন্য পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে যাচ্ছিলো।

এদিকে, বৃহস্পতিবার এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘আজ সকাল ৬টা পর্যন্ত তাইওয়ানের আশেপাশে ৬৬টি পিএলএ বিমান এবং সাতটি চীনা জাহাজ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৬টি যুদ্ধবিমান সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করেছে। এর আগে গত মে মাসে বেইজিং তাইওয়ানের আশেপাশে ৬২টি যুদ্ধবিমান এবং ২৭টি নৌযান পাঠিয়েছিল।

দেশটির সামরিক বিশেষজ্ঞ সু জু-ইয়ুন বলেছেন, সাম্প্রতিক সময়ে তাইওয়ানে রাজনৈতিক উন্নয়নের প্রতিক্রিয়া হিসেবে চীন তাদের সর্বশেষ শক্তি প্রদর্শন করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।