বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

বিতর্কের জবাব দিলেন বিক্রান্ত ম্যাসি

Main Admin
আগস্ট ১, ২০২৪ ১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

বিধু বিনোদ চোপড়ার সিনেমা ‘টুয়েলভ ফেল’ দিয়ে দর্শকদের হৃদয়ে পাকাপাকি আসন গড়ে নেন বলি তারকা বিক্রান্ত ম্যাসি। রাতারাতি খ্যাতির চূড়ায় উঠে যান এই নায়ক। সম্প্রতি তাঁর সিনেমা ‘ফির আয়ি হাসিন দিলরুবা’ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় নায়িকা তাপসী পান্নুও। তবে এই ছবির বিরুদ্ধে লিঙ্গবৈষম্যের অভিযোগ তুলেছেন সমালোচকেরা।

এই বিতর্কের জবাব দিয়েছেন নায়ক বিক্রান্ত ম্যাসি। জবাব দিতে গিয়ে চলে এসেছে ১৯৯৩ সালের শাহরুখ খান অভিনীত সিনেমা ‘ডর’-এর প্রসঙ্গও।

বিক্রান্তের দাবি, বর্তমান প্রজন্ম খুব বেশি নীতি পুলিশিতে মত্ত। তবে তারা যদি ‘ডর’-এর সময় থাকত, তাহলে শাহরুখ খানের জনপ্রিয় গান, ‘তু হ্যায় মেরি কিরণ…’-এর মধ্যেও কোনো না কোনো বৈষম্য বা অসম্মান খুঁজে বের করত। তাহলে কোথায় সীমারেখা নির্ধারণ করা হবে!

‘ফির আয়ি হাসিন দিলরুবা’র আসন্ন এই ছবিতে মোহান্ধতা, বিষাক্ত প্রেমের মতো বিষয়গুলোও আছে। তবে বাস্তবে এমন সম্পর্ক আছে কি না, সেটি নিয়ে বর্তমান সমাজ যথেষ্ট ধন্দে আছে বলেও দাবি করেন নায়ক বিক্রান্ত ম্যাসি।

শুধু তা–ই নয়, গেল এক দশকে শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে নীতি পুলিশির বাড়বাড়ন্ত শিল্পের ক্ষতি করছে বলেও মন্তব্য করেন এই নায়ক।

২০১৩ সালে ‘লুটেরা’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন বিক্রান্ত ম্যাসি। তবে বিধু বিনোদ চোপড়ার ‘টুয়েলভ ফেল’ সিনেমা দিয়েই তিনি এখন জনপ্রিয় নায়কদের একজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।