বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

অস্কারে লড়বে বাংলাদেশের যে সিনেমা

বিনোদন ডেস্ক
অক্টোবর ২, ২০২৪ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের ৯৭তম আসরের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে লড়বে ইকবাল হোসাইন চৌধুরীর চলচ্চিত্র বলী (দ্য রেসলার)।

৯৭তম অস্কার বাংলাদেশ কমিটির মিডিয়া কো-অর্ডিনেটর রবিন শামস ‌বলী (দ্য রেসলার)-এর চূড়ান্ত হওয়া প্রসঙ্গে বলেন, ‘অস্কারে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে ছবি মনোনয়নের জন্য বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করা হলে এ ছবিটি জমা পড়ে। এরপর গতকাল ১ অক্টোবর মঙ্গলবার রাতে চলচ্চিত্রটি দেখার পর ইকবাল হোসাইন এটিকে চূড়ান্ত করে ৯৭তম অস্কার বাংলাদেশ কমিটি।’

পিপলু আর খানের প্রযোজনায় বলী (দ্য রেসলার) ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা নাসির উদ্দিন খান, একেএম ইতমাম, প্রিয়াম অর্চি, এনজেল নুর, তাহাদিল আহমেদ প্রমুখ।

একাডেমি পুরস্কার বা অস্কার হলো একাডেমি অফ মোশন পিকচার আর্টস এন্ড সায়েন্সেস কর্তৃক প্রদত্ত একটি বার্ষিক পুরস্কার। বিশ্বজুড়ে চলচ্চিত্রের স্বীকৃতির জন্য এটিকেই শ্রেষ্ঠ বলে মানা হয়। প্রতিবারের মতো আগামী বছরের ২ মার্চ অনুষ্ঠিত হবে অস্কারের ৯৭তম আসর।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেইগুলোরই একটি। সেখানেই বিশ্বের নানা প্রান্তের সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে ‘বলি’।

একাডেমি পুরস্কার বা অস্কার (Oscar) হলো একাডেমি অফ মোশন পিকচার আর্টস এন্ড সায়েন্সেস কর্তৃক প্রদত্ত একটি বার্ষিক পুরস্কার, যেখানে রূপালি জগতের অসাধারণ পেশাদার যেমন পরিচালক, অভিনেতা, এবং লেখকদের কাজকে সম্মানে ভূষিত করা হয়।

বর্তমান বিশ্বে চলচ্চিত্র শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ এবং আলোচিত পুরস্কার হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। কিন্তু আজকে যে অস্কার নিয়ে এতো মাতামাতি, এই অস্কার পুরস্কার কিন্তু শুরুতে এতোটা আলোচিত ছিলো না। বেশ ছোট পরিসরেই ১৯২৯ সালের ১৬ মে এক রকম ঘরোয়া ভাবে যাত্রা শুরু হয় অস্কার পুরস্কারের। ধীরে ধীরে এই আবহ থেকে বের হয়ে এসে এই পুরস্কার এখন বিশ্ববাসীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

১৯২৮ সালে এ পুরস্কার প্রতিষ্ঠিত হয়। এবং প্রতি বছর একবার করে যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়। তা শুধু যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন ও সাফল্য প্রতিফলন করেছে, তা নয়, বরং তা বিশ্বের অনেক দেশের চলচ্চিত্র শিল্পের ওপর যে প্রভাব ফেলেছে, তা উপেক্ষা করা যায় না।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।