বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

অনুষ্ঠানের মাঝে হুমকি, সংগীত শিল্পীর ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক
অক্টোবর ২০, ২০২৪ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

মঞ্চে একের পর এক গান গেয়েছেন ওপার বাংলার সংগীত শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়। হঠাৎ সাউন্ড ইঞ্জিনিয়ারকে মারধরের কথা কানে আসে তার। মুহূর্তে গান থামিয়ে শ্রোতাদের দিকে প্রশ্ন ছুড়তে দেখা যায় শিল্পীকে। কে মারবে বলেছেন তার টিম ম্যানকে?

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘এই ঘটনাটা কয়েক মাস আগে হয়েছিল ঠিকই। কিন্তু, এসব নিত্য লেগে রয়েছে আমাদের সঙ্গে। কিছু মানুষ আসলে সবসময়ই অ্যাটেনশন পাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন। সোনারপুরে সেদিন অনুষ্ঠান করতে গিয়েছি। নেশাগ্রস্ত অবস্থায় যা হয়।’

তিনি বলেন, ‘যারা কমিটির দায়িত্বে ছিলেন বা শ্রোতারা যারা এসেছিলেন খুব সাহায্য করেছে আমার। বিশেষ করে সোনারপুরের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের দায়িত্বে যারা ছিলেন, তারাও খুব সাপোর্ট করেছেন। তারা ওখান থেকে ওই ব্যক্তিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়।’

শিল্পীর কথায়, ‘খুব স্বাভাবিক ভাবেই সাউন্ড ইঞ্জিনিয়ার ভয় পেয়ে গিয়েছিলেন। আমাকে বলছে দিদি ও আমায় মারবে বলেছে। আমি শুনে তো অবাক। এ কী অবস্থা? মারবে বললেই হলো? মাঝে-মধ্যেই এরকম কত রকম ঘটনার যে সম্মুখীন হতে হয় আমাদের কী বলব।’

সাউন্ড ইঞ্জিনিয়ার বাপি বাবু বলেন, ‘আশে-পাশের কিছু লোকজন যারা বিনা কারণে ঝামেলা করতে চলে আসে, তাদেরই একজন ছিলেন ওই ব্যক্তি। সেদিন অনুষ্ঠানের মধ্যেই হঠাৎ চলে এসেছিল লোকটি। আমাকে যখন মারবে বলছে, তখন দিদি জানতে পারে। কমিটির লোকেদের কানে কথাটা যেতেই বাইরে বের করে দেয়।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।