বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

আইনি বিপাকে জনপ্রিয় গায়ক

বিনোদন ডেস্ক
নভেম্বর ১৫, ২০২৪ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

পাঞ্জাবি গানের জন্য ভারতজুড়েই খ্যাতি দিলজিৎ দোসাঞ্জের। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও নিজের জনপ্রিয়তা পৌঁছে দিয়েছেন তিনি। শুধু যে গায়ক, এমনও কিন্তু নন। সমানতালে অভিনয়ও করেন এই তারকা। সেসবের কারণে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন।

তবে এবার হায়দরাবাদ কনসার্টের আগেই বিপত্তি ঘটে গেলো। তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে আইনি নোটিশ দেওয়া হয়েছে এ গায়ককে। যেখানে কড়া ভাষায় পাঞ্জাবি পপস্টারকে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি যেন মদ-মাংসের প্রচার না করেন।

প্রথমে চণ্ডীগড়ের এক অধ্যাপক পণ্ডিতরাও ধরেনাভরের পক্ষ থেকে দিলজিতের কনসার্ট নিয়ে অভিযোগ করেছিলেন। তার অভিযোগ, ‘পাঞ্জাবি পপস্টারের লাইভ শো-এর গান নবীন প্রজন্মকে নেশার দিকে ঠেলে দিতে পারে।’ সেই অভিযোগপত্রের সঙ্গে প্রমাণস্বরূপ একটি ভিডিও দেওয়া হয়েছিল। যেখানে দেখা যায়, দিলজিৎ তার লাইভ শো-তে মদ,
সেই ভিডিওটি অক্টোবর মাসের ২৬-২৭ তারিখের। যেদিন পাঞ্জাবি পপস্টার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কনসার্ট করেছিলেন। সেই আইনি নোটিশে এও উল্লেখ করা হয়েছে যে, ‘শো চলাকালীন দিলজিৎ যেন কোনোভাবেই শিশু বা ১৩ বছরের নিচে বাচ্চাদের মঞ্চ বা মঞ্চের কাছাকাছি নিয়ে না আসেন।’

‘কারণ সেখানে ১২০ ডেসিবলের বেশি শব্দ এবং লেজার লাইটের রংচঙে আলো দুটোই ওই বয়সের যে কোনও বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খারাপ।’ এদিকে শুক্রবারই সন্ধ্যা ৭টার সময়ে হায়দরাবাদে জিএমআর এরিনাতে দিলজিতের ‘দিল-লুমিনাটি’ কনসার্ট রয়েছে।

তরুণ প্রজন্মের সংগীতজগতের অন্যতম ‘আইকন’ দিলজিৎ। দেশ-বিদেশ যেখানেই তিনি অনুষ্ঠান করুন না কেন, ভক্তদের ভিড় লেগেই থাকে। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামেও সেই দৃশ্য দেখা গেছে।

তারপর স্টেডিয়ামের যে ছবি ধরা পড়ল, তা রীতিমতো উদ্বেগের। মাঠ জুড়ে মাংসের হাড়, মদের বোতল। দিলজিতের কনসার্টের পর দিল্লির স্টেডিয়াম কার্যত ‘আস্তাকুঁড়ে’ হয়ে উঠেছিল। সেটা নিয়েও নিন্দার ঝড় উঠেছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।