বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

আরিয়ানের প্রশংসায় কঙ্গনা রানাওয়াত

বিনোদন ডেস্ক
নভেম্বর ২০, ২০২৪ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

নেটফ্লিক্সে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান একটি সিরিজের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। আর এবার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের পর কিং খান-পুত্রের প্রশংসা করেছেন আলিয়া অনন্যারা পাশাপাশি কঙ্গনা রানাওয়াতও।

আরিয়ানের প্রশংসা করে কঙ্গনা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এটি দুর্দান্ত যে চলচ্চিত্র পরিবারের বাচ্চারা কেবল মেক-আপ, ওজন কমানো, সুন্দর সুন্দর পোশাক পরে অভিনেতা হওয়ার চেষ্টা করছে না।’

কঙ্গনার কথায়, ‘আমাদের সম্মিলিতভাবে ভারতীয় সিনেমার মান উন্নত করা উচিত। আমাদের ক্যামেরার পিছনে আরও লোক দরকার। ভালো যে আরিয়ান খান সে রাস্তাই নিচ্ছেন। লেখক ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে তার অভিষেকের অপেক্ষায় রয়েছি।’

এদিকে করণ জোহর লেখেন, ‘লাভ ইউ আরিয়ান, আমি তোমার জন্য খুব গর্বিত এবং তোমার অবিশ্বাস্য সিরিজটি দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। এটা রক অ্যান্ড রুল করতে যাচ্ছে।’

আরিয়ানের বোন সুহানা খানের ভাষ্য, ‘অনেক হাসি, নাটক, অ্যাকশন আর একটু ঝামেলা- বরাবরের মতোই। আরিয়ান আমি আর অপেক্ষা করতে পারছি না, খুব গর্ব হচ্ছে।’

২০২৫ সালে মুক্তি পাবে নেটফ্লিক্সের এই ওয়েব সিরিজ। তবে কাজের জগতে আরিয়ান নিজেকে ঢেলে দিয়েছেন আগেই। রয়েছে আরিয়ানের পোশাক ব্র্র্যান্ড ডি’ইয়াভল এক্স। একইসঙ্গে একটি সুপার লাক্সারি অ্যালকোহল ব্র্যান্ডেও রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।