বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সবজি চাষে জয়া আহসান

বিনোদন ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৪ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কিছুদিন আগেই মুম্বাইয়ের এক ফিল্মফেয়ারে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। সেখানে জামদানি পোশাক খানিকটা ভিন্নভাবে পরিধান করেই সমালোচনা, কটাক্ষের মুখে পড়েন জয়া।

সেই রেশ না কাটতেই এবার ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করলেন জয়া। তবে এবার কোনো সাজ বা পোশাক দিয়ে নয়, নিজেকে ভিন্ন কাজে ব্যস্ত রেখে জানান দিলেন, শহুরে জাঁকজমক থেকে বের হয়ে প্রকৃতিকে নিয়েও সঙ্গ দেওয়া উচিৎ।

মঙ্গলবার সামাজিক মাধ্যমে হঠাৎ একটি রিলস ভিডিওতে চোখ আটকে যায় নেটিজেনদের। সেখানে জয়াকে দেখা মেলে ভিন্নভাবে। একটি সবজির খামারে সময় দিচ্ছেন জয়া আহসান। শুধু তাই নয়, বাংলার কৃষকদের মতোই হাতে কাস্তে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সবজি তুলতে। ফুলকপি থেকে শুরু করে ধনেপাতা, শালগম- কি না ছিল সেই খামারে; সবই যত্নের সঙ্গে কাস্তে দিয়ে কাটছেন আর তুলছেন।

যদিও খামারটা কার বা কোথায়, সে বিষয়ে কিছুই উল্লেখ করেননি জয়া। তবে ভিডিওতে জয়াকে তখন খুব হাস্যজ্বল ও সাধারণ পোশাকেই দেখা মেলে। কেউ একজন তার ভিডিও তুলে দিলেও সেখানে একা ছিলেন না জয়া। অভিনেত্রীকে সঙ্গ দিয়েছে পোষ্য কুকুর ছানাটিও।

সেই ভিডিওটির ক্যাপশনে জয়া লেখেন, ‘ময়লায় হাত, মাথায় রোদ, প্রকৃতির সাথে হৃদয়, কৃষি জীবনই শ্রেষ্ঠ।’

তবে ভিডিওটি দেখে জয়ার ভক্ত অনুরাগীরা প্রশংসায় ভাসিয়েছেন অভিনেত্রীকে। তাদের একাংশ আবার ধারণা করেছেন, এটি জয়ার কোনো নিজস্ব ফার্ম হতে পারে, যেখানে জয়া নিজ হাতে সবজি চাষ করে থাকেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।