বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দুর্ঘটনায় আহত অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৪ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সময়ের জনপ্রিয় নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি। তুমুল জনপ্রিয় ব্যাচেলর পয়েন্ট নাটক নির্মাণের মাধ্যমে তিনি দর্শকমহলে সবচেয়ে বেশী আলোচনায় আসেন। এরপর দর্শকদের পাশাপাশি ভক্ত-অনুরাগীদের অনেক নাটক উপহার দিয়েছেন।

‘হাউ সুইট’ নাটকের শুটিংয়ের সময় স্কুটি দিয়ে দুর্ঘটনায় অভিনেতা অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিণ আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কাজল আরেফিন অমি।

পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘আমাদের হাউ সুইট এর একটি দৃশ্য শুটিং এর সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাভেল,তাসনিয়া ফারিন এবং অপূর্ব ভাই কিছুটা আহত হয়।’

এরপর বলেন, ‘সাথে সাথে আমরা হাসপাতালে আসলে ডাক্তার নিশ্চিত করেন পাভেল, ফারিন এবং অপূর্ব ভাই এখন সম্পূর্ণ সুস্থ আছেন। আপাতত তারা হাসপাতালে ভর্তি আছেন। খুব দ্রুত আমরা আবার স্বাভাবিক কাজে ফিরতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা সুস্থতা কামনা করেছেন। এক ভক্ত লিখেছেন, ‘দোয়া করি আপনারা পুরো টিম সুস্থতার সাথে আমাদেরকে একটি ভালো কাজ উপহার দিতে পারেন।’ আরেকজনের ভাষ্য , ‘ফি আমানিল্লাহ দোয়া রইলো সবার জন্য।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।