বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

হলের সিঁড়িতে বসে ‘প্রিয় মালতী’ দেখলেন মেহজাবীন

বিনোদন ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২৪ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্বব্যাপী বড় বড় সব আন্তর্জাতিক চলচিত্র উৎসবে প্রিমিয়ারের পর আজ (২০ ডিসেম্বর) বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেয়েছে জনপ্রিয় অভেনেত্রী মেহজাবীন চৌধুরীর ২য় সিনেমা ‘ প্রিয় মালতী’। বাংলাদেশে প্রিমিয়ারের প্রথম দিনে হলে মেহজাবীনকে দেখা গেল সিঁড়িতে বসে আছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পেজ থেকে আপলোড করা এক ছবিতে দেখা গেছে হলের সিঁড়িতে বসে সিনেমা দেখছেন মেহজাবীন। ঐ পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ভক্তদের জন্য নিজের সিট ছেড়ে দিয়ে সিনেমাহলের সিঁড়িতে বসে সিনেমা উপভোগ করেছেন মেহজাবীন। পোস্টটি মেহজাবীন তার নিজের টাইমলাইনেও শেয়ার করেছেন।

এদিকে অতি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জুলাই বিপ্লবের গ্রাফিতির ওপর ‘প্রিয় মালতী’র পোস্টার সাঁটিয়ে বিপদে পড়েন মেহজাবীন। এ নিয়ে পরে শিক্ষার্থী ও জনসাধারণের সমালোচনার তোপের মুখে খানিক বাদে এসে নিজে এসেই সেই পোস্টার ছেঁড়েন এই অভিনেত্রী। এই প্রসঙ্গ টেনে পোস্টের কমেন্ট বক্সে সানজিদা আক্তার লিখেছেন, ‘বেচারি পাবলিকের চোখে ভালো সাজতে এদের যে কত নাটকই করতে হয়।’

নুসরাত জাহান নামে আরেক নেটিজেনের কথায়, ‘বাঙালি এইসব আর খায়না আপু।’ আরেকজনের ভাষ্য, ‘ভক্তরা আপনার জন্য একটা সিট ছাড়তে পারলো না এটা বললে তো হতো।’

‘শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ যৌথ প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড এবং চরকি। মেহজাবীন এর সাথে এই সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।