বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সংসার সুখী হওয়ার টিপস দিলেন টয়া

বিনোদন ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৪ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

২০২০ সালে বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেতা শাওন ও অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। প্রায় পাঁচ বছর ধরে চুটিয়ে সংসার করছেন এ তারকা দম্পতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুমতাহিনা চৌধুরী টয়া সংসার সুখী হওয়ার টিপস দিয়েছেন।

সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, ‘বর্তমান সময়ে ভুল করলে অনেকে সম্পর্ক ভেঙে ফেলে। চারিদিকে অনেক অপশন একটা সম্পর্ক না থাকলে কী হবে, হাজারটা আসবে যাবে এমন মনোভাব অনেকের থাকে। তবে ভুল গুলো মানিয়ে নিয়ে সংসার করতে পারাটাই সত্যিকার অর্থে সাফল্য।’

টয়ার কথায়, ‘আল্লাহ আমাদের দিকে শুভদৃষ্টি রেখেছে, মাথায় হাত রেখেছে আমরা এখনও ভালো আছি। পরিবারের সদস্যরা আমাদের ভালোবাস। আমরা একে অপরকে ভালোবাসি। আমাদের মধ্যে দোষ ত্রুটি আছে আমরা অনেক ভুল করি। ইগোকে পাশে রেখে আমাদের সমস্যা সমাধান করি। দিনশেষে সবার এটা করা উচিত।’

বিরতির পর অভিনয়ে ফেরার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যারা আমাকে এত বছর থেকে ভালোবাসেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি কাজ করছি না অনেক দিন থেকে। তারপরও আমাকে ভালোবেসে যাচ্ছেন। যারা আমাকে ভালোবেসে যাচ্ছে তাদের জন্য আবারও অভিনয়ে ফিরে আসার চেষ্টা করছি।’

মুমতাহিনা চৌধুরী টয়ার ভাষ্য, ‘আমাদের পরিবার খুশি আমরা খুব আরাম-আয়েশে সংসার চালিয়ে যাচ্ছি। বিশেষ করে আমার পরিবারের সদস্যরা খুব হেল্পফুল। তারা আমাদেরকে খুব আরামে রেখেছে। সব দিক থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।