বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ইউনিয়ন ব্যাংকের শাখা পর্যায়ে গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৫, ২০২৪ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

ইউনিয়ন ব্যাংকের গ্রাহকদের আস্থা অধিকতর বৃদ্ধির লক্ষ্যে শাখা পর্যায়ে গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম ও প্রধান কার্যালয়ের নির্বাহীগণ মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর এবং চাঁদপুর জেলার শাখাসমূহের আমানতকারী, বিনিয়োগ গ্রহীতা, শুভাকাক্সক্ষী ও শুভানুধ্যায়ীদের সাথে প্রতিটি শাখায় মতবিনিময় করেন।

সভায় আমানতকারীদের আস্থা বৃদ্ধিসহ ব্যাংকিং খাতের বিভিন্ন বিষয় নিয়ে ইউনিয়ন ব্যাংকের কর্মপরিকল্পনা আগত অতিথিদের মাঝে তুলে ধরা হয়।

গ্রাহকবৃন্দ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম ও নির্বাহীবৃন্দদের কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং তাঁদের সাথে মতবিনিময়ের জন্য ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তাঁরা বলেন, ইউনিয়ন ব্যাংক আমাদেরই ব্যাংক, আমরা ইউনিয়ন ব্যাংকের সাথে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো, ইনশাআল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।