বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রাজশাহীতে থানা ঘেরাও করে বিক্ষোভ, চারজনের নামে জিডি

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহ
ডিসেম্বর ২৫, ২০২৪ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গী ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের তিনজন খুনের প্রতিবাদে রাজশাহীতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন জুবায়েরপন্থিরা। বুধবার সকালে প্রায় এক ঘণ্টা তারা নগরীর বোয়ালিয়া থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় সমাবেশ থেকে তারা সাদপন্থিদের নিষিদ্ধ করার দাবি জানান।

‘সম্মিলিত ওলামা মাশায়েখ ও তাবলিগ জামাতের সাথীবন্ধু’ এবং রাজশাহী মেডিকেল কলেজের স্টুডেন্ট ফোরামের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি শেষে জুবায়েরপন্থি পাঁচজন বাদী হয়ে সাদপন্থি চারজনের নামে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগকারীরা হলেন- বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক, মাওলানা আতিকুর রহমান চৌধুরী, হাজী মোহা. নাঈমুল ইসলাম, ইবাদত হোসেন ও মাওলানা আসলাম উদ্দিন। তারা হড়গ্রাম নতুনপাড়া এলাকার ডা. আমিনুল ইসলাম, সিএন্ডবি জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম আজম ওরফে আব্দুল্লাহ, দড়িখড়বোনা এলাকার বাসিন্দা মোহাম্মদ আতাউর রহমান মানিক ও উপশহরের বাসিন্দা মোহাম্মদ শহীদুল্লাহ লিটনের বিরুদ্ধে এই জিডি করেন।

জিডিতে উল্লেখ করা হয়, সম্প্রতি ইজতেমা মাঠে ঘটে যাওয়া নির্মম হত্যাযজ্ঞে এই চারজন প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন। তারা এখন বিভাগীয় মারকাজ মসজিদ ও মাদ্রাসায় জুবায়েরপন্থিদের প্রবেশ করতে না দেওয়ার ষড়যন্ত্র করছেন।

জিডিতে বলা হয়, গত ১৯ ডিসেম্বর মাগরিবের নামাজের পর তারা মারকাজ মসজিদ গেটে জুবায়েরপন্থিদের ওপর হামলার ব্যাপারে আলোচনা করেন।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানিয়েছেন, তদন্ত করে জিডির ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।