বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রানার অটোমোবাইলসের এজিএম সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৬, ২০২৪ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলসের ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হয়েছে।

সভায় শেয়ারহোল্ডাররা ৩০ জুন ২০২৪ সালে সমাপ্ত হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য এবং স্পন্সর পরিচালকদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডসহ অন্যান্য এজেন্ডা অনুমোদিত দেন।

সোমবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে এ সভা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নজরুল ইসলাম। তিনি বিগত বছরের আর্থিক অবস্থা তুলে ধরেন ও শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সভা পরিচালনা করেন কোম্পানিসচিব মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিএফও সনৎ দত্তসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শেয়ারহোল্ডাররা।

রানার অটোমোবাইলসের চেয়ারম্যান হাফিজুর রহমান খানের দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।