বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

শাকিবকে নিয়ে গর্বে মনটা ভরে যায় : অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০২৪ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

প্রথমবারের মতো বিপিএলের মঞ্চে দেখা যাচ্ছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে। তবে না, সিনেমা কিংবা অভিনয়ের কোনো কাজে নয়। এমনকি ক্রিকেটার হিসেবেও নয়, শাকিব রয়েছেন ফ্রাঞ্চাইজি মালিক হিসেবে।

ঢাকা ক্যাপিটালসের মালিকানায় রয়েছেন ঢালিউড সুপারস্টার। তার দলে খেলবেন লিটন দাস, মুস্তাফিজ, জেসন রয়ের মতো তারকারা।

বিপিএলের সঙ্গে যুক্ত হওয়ায় শাকিবকে নিয়ে গর্ব করছেন তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছেন, শাকিব খান একটার পর একটা স্বপ্নপূরণ করে চলেছেন।

অপু বিশ্বাস বলেন, ‘আমার সন্তানের বাবাকে অভিনন্দন জানাই। তার অনেক স্বপ্ন ছিল, সেগুলো একটু একটু করে পূরণে হচ্ছে, আলহামদুলিল্লাহ।’

অপু মনে করিয়ে দেন, শাকিব খানের সঙ্গে আইপিএলে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স প্রসঙ্গে অনেক আলোচনা হতো।

নায়িকার কথায়, ‘আমি যেহেতু শাহরুখ খানকে পছন্দ করতাম, তার আইপিএলে একটা দল আছে…আমরা এগুলো নিয়ে আলোচনা করতাম। আজকে ঢাকা ক্যাপিটালস শাকিব খানের দল। আমার গর্বে মনটা ভরে যায়।’

শাকিবের জন্য সবসময় দোয়া করেন জানিয়ে অপু বলেন, ‘অনেক বেশি গর্ব করি শাকিবকে নিয়ে। তার স্বপ্নগুলো পূরণ হচ্ছে। আমি তার জন্য মন থেকে দোয়া করি সবসময়। আপনারা সবাই সবসময় আমার সন্তানের বাবার পাশে থাকবেন। তিনি স্বপ্ন দেখান এবং স্বপ্ন পূরণ করেন।’

এবারের বিপিএলে শাকিব খানের দলের প্রতি সমর্থন থাকবে অপু বিশ্বাসের। তিনি বলেন, ‘তার দলের জন্য শুভকামনা। ইনশাআল্লাহ, ঢাকা ক্যাপিটালস যেন শিরোপা জিতে যায়।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।