বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

লেনদেনের শীর্ষে রবি আজিয়াটা

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২, ২০২৫ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন অংশ নেয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির ১২ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৯৪ লাখ টাকার। ১০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফাইন ফুডস, ওয়ান ব্যাংক, পূবালী ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইসলামী ব্যাংক, ব্রাক ব্যাংক এবং উত্তরা ব্যাংক পিএলসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।